It is the month of Monsoon, so this poem I wrote about the night of Monsoon.
শ্রাবণের নিশি
একদা জেগেছিনু শ্রাবণের নিশি
দখিনা দুয়ার খুলি রয়েছিনু বসি।
রাশি রাশি রুপালি তারার ভিড়ে
বাঁকা চাঁদের হাসি দৃষ্টি কাড়ে।
নিবিড় প্রকৃতি নেই কলরব
অনড় নিশ্চল তরুপল্লব।
নীরব নিশুতি ক্ষণ, নির্ঘুম আঁখি
কদাচিৎ ডানা মেলে রাতের পাখি।
মেঘের দেখা নেই তপ্ত ধরা
পবন প্রবাহের পাই না সাড়া।