বৈসাদৃশ্য / Contrast
Bangla Version:
গলির মোড়ে থমকে দেখি
কাঁদছে শিশু বস্ত্রহীন।
পাশেই ছিল দুঃস্থ মাতা
ছিন্নবস্ত্রে উদাসীন।
তপ্তরোদে ভুখা শিশু
ডাকছে মাগো, কাঁদছে ঢের।
সজল চোখে দুঃস্থ নারী
দৃষ্টি কাড়ে পথিকের।
পথচারী দেখলে নারী
হাতটি বাড়ায় ভিক্ষা দিন।
টাইস্যুটে এক ভদ্রবেশী
ধমকে দিল হৃদয়হীন।
অন্ন চাহে ভুখা শিশু
পথিক পানে চায় নারী।