Posts

কবি ও বিজ্ঞানী / The Poet and the Scientist

0 comments·0 reblogs
writinglovers
54
·
0 views
·
min-read

I have brought a poem written by me that talks about current science and poets.So let's start reading the poem.

বাংলা সংস্করণ (Bengali Version):

কবি ও বিজ্ঞানী

বিশ্বে বিপুল বৈসাদৃশ্যে বিজ্ঞানী আর কবিগণ
বোধ ভাবনায় ভিন্ন যদিও স্বমহিমায় গুণীজন।বিজ্ঞানীদের ধ্যান-ধারণা উদ্ভাবনী দৃষ্টিতে
কবি মশাই ব্যাকুল বিভোর কথামালা সৃষ্টিতে।

বিজ্ঞানীগণ জানতে চাহে চন্দ্র সূর্য কতদূর?
কবি মনে নৃত্য করে কাব্যকথা ছন্দ সুর।
বিজ্ঞানীদের আগ্রহে নেই অনুমানের জল্পনা
কবি মনকে তাড়া করে আবেগঘন কল্পনা।

পাখির কূজন ফুলের হাসি কবি মনে দেয় দোলা
নিত্য নতুন সৃষ্টি নিয়েই বিজ্ঞানীদের পথচলা।
বিজ্ঞানীরা ভেদ জেনেছে ইন্দ্রধনুর সাতটি রং
কাব্যরসিক কবি কহেন আকাশের আজ একী ঢং!

বিশ্বটা আজ হাতের মুঠোয় বিজ্ঞানীদের সৃষ্টিতে
কবি রচেন অমৃতবাণী কাব্যকলা কৃষ্টিতে।
বিজ্ঞানী চায় তথ্যপ্রমাণ, প্রয়োগ করে তত্ত্বজ্ঞান
জগৎ-জীবন বোধ ভাবনায় কবি করে স্রষ্টা ধ্যান।

ইংরেজি সংস্করণ (English Version):

The Poet and the Scientist

da-jin-zi-er-wax-figure-7219666_1920.jpg

Image

In a world of vast contrasts, scientists and poets stand apart, Though different in thought and perception, each is a master of their art.The scientist’s focus and vision are driven by innovation's light, While the poet remains deeply absorbed, weaving words of delight.

Scientists yearn to measure how far the moon and sun reside, While rhythm, melody, and poetic verses dance inside the poet's mind.Scientists hold no interest in speculations or guessing themes, While the poet's heart is swept away by emotional, vivid dreams.

The chirping of birds and the smile of flowers make the poet's heart sway, While scientists journey forward, creating brand new things every day.Scientists have unlocked the secret of the rainbow's seven-hued grace, While the art-loving poet wonders at the strange beauty of the sky's face!

The world is within our grasp today, thanks to the scientist's creation, While the poet crafts immortal words through cultural and artistic inspiration.The scientist seeks evidence and facts, applying theoretical wisdom true, While the poet, pondering world and life, meditates upon the Creator's view.

Copyright: This is a self-written poem by [Abbas Ali]. All rights reserved.

Posted Using INLEO