Posts

মৃত্যুর গান / The Song of Death

0 comments·0 reblogs
writinglovers
58
·
0 views
·
2 min read

Bangla Version:

মৃত্যুর গান / The Song of Death

pjes-cemetery-2698731_1920.jpg

Image

সৃষ্টিতে স্রষ্টা খেলিছে কি ধ্যানে
জীবনভেলা ভাসে মৃত্যুরই সনে।
মৃত্যু যে ছিল বাঁধা জীবনেরই সোপানে
করেছিল দোস্তি অদৃশ্যে, গোপনে।

মায়া মোহে প্রাণে প্রাণ বাঁধা নিখিলে
মৃত্যুই কহে কথা বেলা ফুরালে।
দ্যুলোকের ডাকে দিবে সুদূরে পাড়ি
তীরে এসে মৃত্যুই ভিড়ায় তরি।

মৃত্যু যে ডাকে চির নবীনের দেশে
চির বসন্তের নবীন উচ্ছ্বাসে।
রোগ শোক জরাহীন আনন্দলোকে
সখা আর সখীগণ গাহে পুলকে।

মৃত্যুর মহীরূপ যদি না দেখিবে
অনন্ত প্রাণধারা কেমনে বহিবে?
কেমনে লভিবে চির আপন নিবাস
নব প্রণয়ের যেথা বহে সুবাতাস।

ভুলে থাকি মৃত্যুকে ভাবি যত পর
মৃত্যুই জীবনের নিকট দোসর।
মৃত্যু যেদিন যবে ঠাঁই নেবে দ্বারে
প্রাণের কথাটি হেসে বলিও তারে।

মৃত্যু যে দেয় সাড়া স্রষ্টারই ডাকে
নব ধরা লভিতে নব আলোকে।
কে রুধিবে মৃত্যুর সেই আহ্বান?
প্রাণে প্রাণে বাজিবেই মৃত্যুর গান।

English Version:

The Song of Death

In what deep meditation does the Creator play with creation, The boat of life floats along with death.For death was bound to the steps of life, Forming a friendship invisibly, in secret.

Bound heart to heart in illusion and attachment across the universe, It is death that speaks when the day comes to a close.At the call of the heavens, it sets sail for the far distance, Reaching the shore, it is death that anchors the boat.

For death calls to the land of the ever-young, With the youthful exuberance of an eternal spring.In that joyful realm, free from disease, sorrow, and old age,
Friends and companions sing in pure ecstasy.

If you do not witness the grand form of death, How shall the endless stream of life flow on?How will you attain that forever-cherished abode, Where the sweet breeze of a new love blows?

We stay forgetful and think of death as a stranger, Yet death is life's closest companion.The day death comes to take its place at your doorstep, Speak your heart's truth to it with a smile.

For death responds to the Creator's call,
To embrace a new world in a new light.Who can resist that final summons of death? In every soul, the song of death will surely play.

Copyright: This is a self-written poem by [Abbas Ali]. All rights reserved.

Posted Using INLEO