ব্যস্ত এই নাগরিক জীবনে যখনই একটু ক্লান্ত লাগে, মনটা কেমন যেন অজান্তেই ছুটে চলে যায় গ্রামের সেই চেনা নদী, জল-হাওয়ায়। শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল নদী কিমবা বিল-বাঁওড়ের সেই শান্ত জল আর বড়শি হাতে অপেক্ষার প্রহর। বাঁশের তৈরি চালন দিয়েও মাছ ধরেছি। মনে পড়ে, বৃষ্টির পর যখন খাল-বিলে নতুন পানি আসত, চারপাশটা এক অদ্ভুত সতেজতায় ভরে উঠত। একটা বাঁশের চিকন ছিপ আর প িঁপড়ে বা বল্লার ডিমের টোপ জোগাড় করে বসে পড়তাম কোনো পুকুর পাড়ে বা নদীর ধারে।
মাছ ধরাটা শুধু একটা শখ ছিল না, এটা ছিল পরিবারের জন্য উত্তেজনা কারণ এই মাছ আমাদের পরিবারের সকলের খাবার। আনন্দ ও উৎসাহ নিয়ে আমরা দলবেঁধে মাছ ধরার জন্য বাড়ির পাশের বিশাল কৃষি জমির মাঝে যেতাম। নদীর পানি যখন কৃষিজমি ভরাট করে ফেলত তখন সেখানে নতুন নতুন মাছ পাওয়া যেত। আমরা জাল বড়শি কিম্বা বাঁশের তৈরি বিভিন্ন সরঞ্জাম যেমন চালন দিয়েও মাছ ধরতাম। সে সময় বিভিন্ন ধরনের রূপালী পুঁটি, টেংরা বা কৈ মাছের সেই ছটফটানি—সে এক পরম প্রাপ্তি ছিল। আরো ছিল টাকি মাছ।
ছোট ছিলাম নদীর ধারে বড়শি নিয়ে বসে থাকতাম। একদিন বড়শি ফেলে রেখে চলে এসেছি ফিরে গিয়ে দেখি বিশাল একটি বাইম মাছ ধরা পড়েছে সে কি খুশি আমি তখন। মাছের দরকার হলে আমরা সমবয়সীরা দলবেঁধে ছুটে চলতাম বাড়ির পাশের ছোট ছোট বিলে। মাছের এত উৎপাত ছিল তখন যে হাত দিয়েও বড় বড় মাছ ধরা যেত। বর্তমান সময়ে বাজারে গিয়ে দেখতে পাই মাছের কত দাম এবং নদীর তীরে কোন মাছের লাফালাফি দেখা যায় না আর আমাদের সেই শৈশবের সময় নদীর তীর ঘেঁষে মাছ দল বেধে ছুটে চলতো। আজকের দিনগুলোতে নদী কিংবা হাওর বাওর দেখলে মনে হয় মাছ নাই।
শৈশবে আমরা দেখেছি যে বৃষ্টির পানিতে মাছ ছুটে চলেছে।সন্ধ্যা হলে নদীর চারপাশে হারিকেনের আলো জ্বলজ্বল করতো কাছে গিয়ে দেখা যেত কি জানেন? কাছে গিয়ে দেখতাম দূর দূরান্ত গ্রাম থেকে অনেক মানুষ এসেছে বড় বড় বরশি নিয়ে বোয়াল মাছ ধরার জন্য। হ্যাঁ তখন বিশাল বিশাল বোয়াল মাছ ধরা যেত একটি মাত্র বড়শির সাহায্যে এবং সারারাত তারা মাছ ধরার জন্য ধৈর্য সহকারে বসে থাকতো। আজ বাজারে গিয়ে একটি বোয়াল মাছ কিনতে হলে আপনাকে অনেক টাকা গুনতে হবে যখন নদীর বোয়াল মাছ ক িনবেন। আর সেই সময় শুধু একটি বরশির সাহায্যে কত বড় বড় বোয়াল ধরা গেছে। আহা!
আজ সেই দিনগুলো হারিয়ে গেছে, গ্রামের নদী ও বিলগুলোও আগের মতো নেই। কিন্তু বড়শির টোপে আটকে থাকা কিংবা দলবেঁধে মাছ ধরার জন্য ছুটে চলা শৈশবের সেই সোনালী স্মৃতিগুলো আজও আমার মনে ঠিক আগের মতোই জীবন্ত হয়ে আছে। এই লেখাটি আমার সেই হারানো বিকেল আর জল-কাদার মায়ায় জড়ানো এক টুকরো নস্টালজিয়া।
Those memories of fishing from childhood-

Whenever the relentless hustle of city life wears me down, my mind quietly slips away, drifting back to the familiar rivers and the soothing breeze of my village.A massive part of my childhood was tightly bound to the serene waters of our rivers and wetlands, marked by endless hours of patient waiting with a fishing rod in hand. Sometimes, we even used a 'chalon'—a handmade bamboo sieve—to scoop up fish.I vividly remember how the world would suddenly wake up with a refreshing vitality after a heavy downpour, as fresh rainwater flooded the canals and fields. Armed with a slender bamboo rod and a handful of ant or wasp eggs for bait, I would sit by a quiet pond or the river's edge, lost in the moment.
For us, fishing was never just a casual hobb, it brought a wave of pure excitement to the entire household because that catch would become a meal for the whole family.Filled with joy and boundless energy, we would gather in groups and head out to the vast agricultural fields right next to our home.When the rising river overflowed and submerged those fields, it brought along an abundance of fresh fish.We would use nets, fishing lines, and various traditional bamboo tools like the chalon to catch them. Pulling up a splashing, shimmering silver Puti, Tengra, or Koi fish was an absolute triumph.And then, of course, there was the Taki fish.
Since I was quite young back then, I would often sit by the riverbank for hours.I remember one specific day when I accidentally left my fishing rod behind.When I returned later to check on it, I found a massive Baim fish hooked on the line! The sheer, uncontainable joy I felt at that moment is unforgettable. Whenever our families needed fish, my friends and I would instantly race toward the small, nearby marshes. In those days, fish were so incredibly abundant that you could literally catch large ones with your bare hands.Today when I visit the market, I am shocked by how expensive fish has become, and you no longer see them jumping along the riverbanks.During our childhood, schools of fish would swim right by the edge of the water.Nowadays looking at a river or a wetland, it often feels as though the waters have completely emptied out.
In our childhood, we watched fish swim wildly through the rainwater.As evening fell, the dark riverbanks would light up with the warm, glowing flickers of hurricane lanterns.Do you know what you would see if you walked closer? You would find people who had traveled from distant villages, carrying heavy-duty fishing lines just to catch Wallago catfish, locally known as Boal.Yes back then, you could pull out massive Boal fish using nothing more than a single hook and line, and people would sit there through the entire night, waiting with absolute patience. Today, if you want to buy a wild Boal from the river at the market, it will cost you a fortune.Yet in those beautiful days, such giant fish were caught so easily with just a basic rod.Ah, what times those were!
Those days have vanished into the past, and the village rivers and wetlands are no longer what they used to be.However those golden childhood memories—of waiting for a bite on the hook or racing through the mud in groups—remain as vividly alive in my heart as ever.This piece is a slice of my own nostalgia, deeply wrapped in the magic of lost afternoons, muddy feet and the timeless pull of the water.
Thank you...
Posted Using INLEO